| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকদের টাকায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ইউএনও’র

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 187880 বার পঠিত
শিক্ষকদের টাকায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ইউএনও’র

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজে শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ৪৩টি কেন্দ্রে কোনো সরকারি অর্থ ছাড়াই প্রধান শিক্ষকরা নিজের খরচে ক্যামেরা স্থাপন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নির্দেশে স্কুল প্রধানরা কাজ শেষ করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রতি কেন্দ্রে ক্যামেরা ও সংশ্লিষ্ট ডিভাইস স্থাপনে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিকেন্দ্রে ১০ হাজার টাকা প্রদানের আশ্বাস দেওয়া হলেও শিক্ষকদের ‘প্রাপ্তি স্বীকার’ রসিদে সই করিয়ে টাকা দেওয়া হয়নি।

মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, “শিক্ষকরা ইউএনও’র নির্দেশে ক্যামেরা স্থাপন করেছেন। তাদের খরচ বিভিন্ন খাত থেকে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনও নেই।”


শিক্ষকরা অভিযোগ করেছেন, নির্বাচনের নিরাপত্তার স্বার্থে কাজ সম্পন্ন করা হলেও এখন নিজের খরচ ফেরত পাবেন কিনা তা অনিশ্চিত। মালিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম বলেন, “টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন কোনো নিশ্চয়তা নেই।”

ইউএনও খাদিজা আক্তার বলেছেন, “৬৯টি কেন্দ্রে সরকারি বরাদ্দ ছিল। বাকি ৪৩টি কেন্দ্র অরক্ষিত থাকায় স্ব-উদ্যোগে ক্যামেরা স্থাপন করার নির্দেশ দিয়েছি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে পরবর্তীতে পর্যায়ক্রমে টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে।”

এ ঘটনায় শিক্ষক মহলে অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত অর্থ পরিশোধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪