| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে : গোলাম পরওয়ার

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 191722 বার পঠিত
আমার কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জয়-পরাজয় মহান আল্লাহ তায়ালার ইচ্ছা। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের ম্যাসেজ পৌঁছানো।’আজ বৃহস্পতিবার সকাল ৮টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। তবে পুরো দেশে কী হচ্ছে তা এখনই সার্বিকভাবে বলা সম্ভব না। দাম্ভিক শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। জুলাই সনদকে আমরা বাস্তবায়নের পক্ষে রয়েছি। 

তিনি আরও বলেন, ‘কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই, তা জনগণের রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এই নির্বাচনের মাধ্যমে দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত, ভিন্নমতকে দমন-পীড়নমুক্ত বাংলাদেশ গড়তে চাই।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪