৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব বেশিরভাগই অস্পষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সন্তোষজনক বক্তব্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
হাফিজ/ আয়না নিউজ