| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 34304 বার পঠিত
ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল

ডেপুটি স্পিকার ব‍্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে আজ বুধবার (১০ জুন) চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনসের দুপুর ২ টার ফ্লাইটে যাত্রা করবে দলটি।

প্রতিনিধিদলের অন‍্য সদস‍্যরা হলেন—এনসিপির সদস‍্যসচিব আকতার হোসেন, বিএনপিদলীয় সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ‍্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের সর্বোচ্চসংখ্যক বাণিজ্য প‍্যাভিলয়ন অংশ নেবে।

বাংলাদেশের বাণিজ‍্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই বাণিজ্য মেলা উদ্বোধন করবেন।

এ ছাড়া কুনমিংয়ে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।

সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন‍্যাশনাল টিভির সঙ্গে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেবেন ডেপুটি স্পিকার। আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফেরার কথা রয়েছে।

রিয়াদ খান/আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪