সাইবার অপরাধ দমন ও ভার্চুয়াল জগতে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে সাইবার আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে অপরাধের ধরন ও পরিসর দ্রুত পরিবর্তিত হওয়ায় বর্তমান আইনের কিছু ধারা হালনাগাদ করার প্রয়োজন দেখা দিয়েছে। নতুন সংশোধনের মাধ্যমে সাইবার অপরাধের তদন্ত, বিচার প্রক্রিয়া এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আরও কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অনলাইন প্রতারণা, হ্যাকিং, গুজব ছড়ানো এবং ব্যক্তিগত তথ্য চুরির মতো অপরাধ সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আইনগত কাঠামো শক্তিশালী করা হচ্ছে।
তিনি আরও জানান, সংশোধিত আইন বাস্তবায়িত হলে সাইবার নিরাপত্তা জোরদার হবে এবং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
সরকার আশা করছে, নতুন এ উদ্যোগের ফলে ডিজিটাল বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর অগ্রগতি আসবে।
হাফিজ/ আয়না নিউজ