| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা নষ্ট করছে: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 155009 বার পঠিত
মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা নষ্ট করছে: তথ্যমন্ত্রী

সরকার যেমন গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে, তেমনি অনেক ক্ষেত্রে মালিকপক্ষও নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করে এর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৩ মে) গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের আয়োজিত এই আলোচনায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মালিকপক্ষ অনেক সময় গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে এর কার্যকারিতাকে বিনষ্ট করছে। একইভাবে সরকারের পক্ষ থেকেও নিয়ন্ত্রণের প্রবণতা থাকে। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে “ভারসাম্যপূর্ণ স্বাধীনতা” অর্জনের রোডম্যাপ প্রয়োজন, যা পত্রিকার মালিকদেরও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

নতুন সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোচ্ছে এবং প্রধানমন্ত্রী স্বল্প সময়ের মধ্যে কার্যকারিতা প্রমাণের চেষ্টা করছেন। তার মতে, বিদ্যমান সমস্যাগুলোর জন্য নতুন ধরনের সমাধান প্রয়োজন, যেখানে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন :

থানায় সেবা প্রত্যাশীরা যেনো হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্যমন্ত্রী আরও বলেন, তরুণ সাংবাদিক ও শিক্ষার্থীরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় সাংবাদিকতা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি কার্যকর স্টেকহোল্ডার কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে।

আলোচনায় দেশের গণমাধ্যম স্বাধীনতা সূচক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। সর্বশেষ সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা আগের তুলনায় তিন ধাপ পিছিয়েছে। এ প্রেক্ষাপটে একটি জাতীয় গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও উঠে আসে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪