কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো ঘটনা বা অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখে একই সঙ্গে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত
জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ী নয়।তাই প্রতিটি কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৫ কোটি টাকারসম্পদ অর্জনের মামলায় চার্জগঠন শুনানির তারিখ পিছিয়েছেন আদালত
উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছে, যা দুই দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে এবং পারস্পরিক সম্পর্কও আরও সুদৃঢ় হচ্ছে।
বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মুনাফা অর্ধেকে নেমেছে
রায়ে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত ছিল। শুধু গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আদালত।
রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করলে এবার শুধু জরিমানাই নয়, হারাতে হতে পারে ড্রাইভিং লাইসেন্সও। নতুন ব্যবস্থায় ট্রাফিক আইন লঙ্ঘনের সঙ্গে সঙ্গে চালকের লাইসেন্সে যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট। মোট ১২ পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। আপাতত ঢাকা মহানগর এলাকায় চার চাকার যানবাহনের চালকদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মিয়ানমারে আঘাত হানা ৫ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মধ্যরাতে মৃদু ঝাঁকুনি অনুভব করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
কার্যক্রম অনুযায়ী, সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এই ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাটে জাল নোট প্রচলন চক্রের অপতৎপরতা রোধকল্পে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ