| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আরো এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 6212 বার পঠিত
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আরো এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১১ মে) অনুষ্ঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছে, যা দুই দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে এবং পারস্পরিক সম্পর্কও আরও সুদৃঢ় হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ অনেকটাই একই ধরনের। ফলে দুই দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষা ও জ্ঞানভিত্তিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক জ্ঞান বিনিময় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪