| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইভীর পাঁচ মামলায় আপিল বিভাগের জামিন বহাল

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 139986 বার পঠিত
আইভীর পাঁচ মামলায় আপিল বিভাগের জামিন বহাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (১০ মে) রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল  দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দিলে হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকছে আইভীর।

আরও পড়ুন-

আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেননি হাইকোর্ট

নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে গত বছরের ৯ মে ভোরে আইভীকে গ্রেফতার করে পুলিশ। মোট ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখা্লে এর মধ্যে সাতটি মামলার এজাহারে তার নাম না থাকলেও এক বছর পার হলেও এখন পর্যন্ত মামলাগুলোর তদন্ত শেষ হয়নি।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এফ এ/আয়না  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪