| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যারিস্টার সুমনের জামিন বহাল

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 138551 বার পঠিত
ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখে একই সঙ্গে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি লেখেন,‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’ 

আরও পড়ুন- 

ফারজানা রুপা ও শাকিলের জামিন

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে মিরপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

মামলার এজাহারে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলি তার ডান পায়ে গুলি লাগলে এ মামলায় ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে ছিলেন। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪