সন্তানের সাফল্যের পেছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েরা আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন বলেও জানান তিনি।
প্রযুক্তির মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ দিয়ে পুলিশ বাহিনীকে আরো দক্ষ হিসেবে গড়ে তোলা হবে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় পুলিশ সদস্যদের আরো দক্ষতা অর্জন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এ আদেশ দেন আদালত।
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন চেয়ে করা রুল খারিজ করে এ আদেশ দেন।
সরকার বৈশ্বিক অস্থিরতা সামাল দিতে আসন্ন বাজেটে জ্বালানি, খাদ্যসহ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াচ্ছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীকে আরও মানবিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন।
জনগণের জান-মাল রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
দেশের রংপুর-বগুড়াসহ অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১০ মে) সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত চারদিন ব্যাপী পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেড অনুষ্ঠানের যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও পেশাদার ভূমিকা রাখার আহবান জানান।
রাষ্ট্রপতির বৈদেশিক যাত্রা ও প্রত্যাবর্তনে রাষ্ট্রাচারে অনুসরণীয় পরিবর্তন এনেছে সরকার। এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তাদের সংখ্যা কমানো হয়েছে।