| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশে শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 138534 বার পঠিত
পুলিশে শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। কোনো সদস্য যদি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার আরও সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। বর্তমানে কিছু ইউনিটে এ প্রযুক্তি ব্যবহৃত হলেও ভবিষ্যতে অপারেশন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং তদন্তসহ সব পর্যায়ে এটি চালু করার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, “বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সব কার্যক্রম রেকর্ড রাখা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।”

তিনি আরও উল্লেখ করেন, সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান কঠোর এবং বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

জাতিসংঘের মানদণ্ড অনুসারে ন্যূনতম বলপ্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। মানবাধিকারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধ দমন, তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪