আগামী ৫ জুলাই এনবিআরের সাবেক কর্মকর্তা ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৫ কোটি টাকারসম্পদ অর্জনের মামলায় চার্জগঠন শুনানির তারিখ পিছিয়েছেন আদালত। সোমবার (১১ মে) সকালে মামলাটির চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে। ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, মো. বোরহান উদ্দিনসহ অন্যরা শুনানির তারিখ পেছানোর আবেদন করলে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হলে এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। ২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউরকে গ্রেফতার করার পর থেকে তিনি কারাগারে আছেন।
আরও পড়ুন-
আইভীর পাঁচ মামলায় আপিল বিভাগের জামিন বহাল
ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ২০২৪ সালে কোরবানির ঈদ উপলক্ষে মতিউর রহমানের ছেলে ইফাত ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে তা জনগনের নজরে আসে।
এফ এ/আয়না