আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
শুধু জিপিএ-৫ কেন্দ্রিক প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন,শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সরকার ও দলের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।
বিএনপি ও দলটির তিন অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এ সভা শুরু হয়।
কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের নিজ হাতে তৈরি বিশেষ চাহিদাসম্পন্ন স্মার্ট কারে চড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অভাবনীয় দৃশ্য দেখা যায়।
সংসদ সদস্যদের ঘোষিত প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন সেল গঠন করা হয়েছে।
নাহিদা সুলতানা বৃষ্টি স্বপ্নবাজ সেই মেয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজের বাড়িমাদারীপুরে ফিরছে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে নিথর দেহে
বিচারকদের জনপ্রিয়তার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন,আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সবসময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবেও জানান তিনি।
চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের পরে ফলোআপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
নতুন প্রজন্ম যে পুলিশ আশা করে, সেই পুলিশ গড়ে তুলতে সবার সহযোগিতা চাইলেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বিগত সময়ে পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিলো, বর্তমান সরকার তা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছেন।
মাদক পাচার ও অবৈধ মাদক বাণিজ্য প্রতিরোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা জোরদার এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে
চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার লন্ডনে যাচ্ছেন
তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য জাতীয় গাইডলাইন প্রণয়ন জরুরি। পাশাপাশি এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণার মাধ্যমে রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব।