| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 126213 বার পঠিত
আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি : প্রধানমন্ত্রী

আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি এবং মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির নামে কেউ অরাজকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর-এ খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের পর এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, কিন্তু একটি মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, বাইরের কেউ এসে দেশ গড়ে দেবে না। দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত শক্তিকে কাজে লাগাতে পারলে উন্নয়ন সম্ভব। বিএনপির সব কর্মসূচি দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণে পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন :

দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষা খাত নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি দেওয়া হবে।

তিনি জানান, আসন্ন বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে এবং শিক্ষকদের প্রশিক্ষণের জন্যও আলাদা বরাদ্দ রাখা হবে।

এছাড়া বাস্তবতা বিবেচনায় দ্রুত চাঁদপুরে ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪