| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 127054 বার পঠিত
জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা–বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। আসন্ন জুন মাসের বাজেটে এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি।

শনিবার ( ১৬ মে) দুপুরে চাঁদপুরে আয়োজিত জনসভায় যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরেও আরেকটি পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে তিনি খাল পুনঃখননের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের অংশ হিসেবেই এ সফর করা হচ্ছে। জনগণের দেয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪