| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 124431 বার পঠিত
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার (১৭ মে ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। রিটে ড. ইউনূসসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্তে অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আগেই সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তার দাবি, হামের টিকা সংক্রান্ত নীতিগত পরিবর্তনের কারণে দেশে রোগটির প্রাদুর্ভাব বেড়েছে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

আরও পড়ুন :

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন

এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাইকোর্ট রিটটি গ্রহণ করে কোনো আদেশ দেন কি না, তা পরবর্তী শুনানিতে জানা যাবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪