ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সব ধরনের মাছ ধরার ওপর টানা ২ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে
ঢাকার ডেমরার আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি টিনশেড কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ঝিনাইদহের মহেশপুরে ৩ ফসলী জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার সাড়াতলা এলাকার তুষার সিরামিকস কারখানার সামনে এ কর্মসূচীর আয়োজন স্থানীয় কৃষকরা।
ময়মনসিংগহর ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জন্য আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে নাতি জসিম উদ্দিন। হত্যার অভিযোগে জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে জাকির বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরেন। পরে মাছ বিক্রির জন্য প্রতিবেশী রতন বেপারীর বাড়িতে গেলে জানতে পারেন, তিনি বাজারে গেছেন। এ সময় সেখানে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর ভোর ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।
সয়ার ইউনিয়ন পরিষদের সদস্য মনছুর পাঠোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরে বৃষ্টির সময় তিনি বাইরে যাওয়ায় বজ্রপাতের শিকার হন। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চলছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে
স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনি (৩৩) কে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত
নাটোরে উপজেলা ও পৌরসভা পর্যায়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলা হ্যালিপ্যাড মাঠ ও জেলা স্টেডিয়ামে এই কার্যক্রম শুরু হয়।
ছোট ছোট শিক্ষার্থীদের পদচারণায় মুখর সাতক্ষীরা স্টেডিয়াম। রঙিন জার্সি, উচ্ছ্বাস আর প্রতিযোগিতার আগ্রহে ভরপুর শিশুদের উপস্থিতিতে যেন এক উৎসবের আবহ তৈরি হয়। সেই আবহেই শুরু হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।