| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 161785 বার পঠিত
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ইউনিট এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকার মো. ইয়াকুব খান (২৯), পিতা মৃত ইলিয়াস খান এবং মো. নাজিম উদ্দীন (৪১), পিতা আব্দুল কাদের।

র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪