| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 161596 বার পঠিত
গাজীপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

বজ্রাঘাতে গাজীপুরের কালীগঞ্জে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

নিহত জাকির হোসেন খান ওই ইউনিয়নের বরাইয়া গ্রামের সুলতান খানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে জাকির বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরেন। পরে মাছ বিক্রির জন্য প্রতিবেশী রতন বেপারীর বাড়িতে গেলে জানতে পারেন, তিনি বাজারে গেছেন। এ সময় সেখানে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ নিজের বাড়ির জন্য কিছু ছোট মাছ আনতে বললে জাকির তা আনতে রওনা দেন।

পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

এদিকে একই সময়ে বাজার থেকে ফেরার পথে হামিদ খান নামের এক ব্যক্তি তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করে লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় জাকিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪