| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 160625 বার পঠিত
ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

ঢাকার ডেমরার আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি টিনশেড কারখানায় আগুন লেগেছে।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ  করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরেরডিউটি অফিসার রাশেদ বিন খালেদা জানান, প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজে সঅংশ নেয়।

এদিকে দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে আগুনে কোনও প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়র্ক্ষতির পরিমাণ সম্পর্কে তৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪