জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও তার দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের পর নবজাতক সন্তানের পিতৃত্ব অস্বীকারের ঘটনায় চরম বিপাকে পড়েছেন এক নারী। জন্মের পাঁচ দিন পার হলেও পিতার অস্বীকৃতি এবং দায়িত্ব নিতে অনীহার কারণে তিনি এখন ন্যায়বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে ভূক্তভোগি ঐ নারী।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করার সময় ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত নামা এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী–ঢাকা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দোফাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
দৈনন্দিন চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহের কারণে পাবনার ঈশ্বরদী উপজেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলার পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্রে প্রয়োজনীয় বিদ্যুতের ঘাটতির ফলে দিন-রাত মিলিয়ে ১৫ থেকে ১৬ ঘণ্টারও বেশি সময় লোডশেডিংয়ে থাকতে হচ্ছে এলাকাবাসীকে।
টানা দাবদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়, যা গরমে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।
রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে এক কলেজপড়ুয়া যুবককে আটক করে পুলিশ।
বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১ হাজার ২৬০ লিটার বিভিন্ন ধরনের জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সারওয়ারদ্দীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদ্দীর মৃত্যু হয়।
গাজীপুরে টঙ্গীর বনমালা এলাকায় নিজের ঘর থেকে ছেলের এবং রেললাইন এলাকা থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা বডিগার্ডকে মারধর করা হয় এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে