বৈরী আবহাওয়ার কারণে দুই দফা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল ফের স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে সব ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু হয়।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পৃথক দুইটি বিদ্যালয়ের মোট ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে পাঁচজন চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত হেঁটে যাওয়ার সময় পেছন থেকে মাস্ক পরা এক যুবক টিটনকে লক্ষ্য করে প্রথমে দুটি গুলি ছোড়ে। পরে হামলাকারী কাছে গিয়ে আরও কয়েক রাউন্ড গুলি করে, যার একটি তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান।
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় পৌনে ৭টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।
সারাদেশে চলছে বৈরী আবহাওয়া। সঙ্গে হালকা ও মাঝারী মাত্রার বৃষ্টি। রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী। এতে উত্তাল রয়েছে দেশের নদী অববাহিকা।
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে একটি বইয়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস।
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এক ব্যতিক্রমী চড়ক মেলা, যেখানে নতুন প্রাণ ফিরে পেয়েছে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য। সদর উপজেলার আকচা ইউনিয়নের প্রত্যন্ত ফারাবাড়ি গ্রামের শিব মন্দির এলাকায় আয়োজিত এই মেলায় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি বাজারে অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটারেরও বেশি ডিজেল (৬ ব্যারেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
যশোরের কেশবপুরে বেড়াতে এসে মা গৌরি রানী অধিকারীকে হত্যার অভিযোগে গ্রেফতার মেয়ে দীপ্তি অধিকারী
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান স্কুল ফিডিং (মিড ডে মিল) কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের মাঝে নিম্নমানের, বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার বিতরণের কারণে অনেক শিশু পেটের পীড়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার উদ্যোগে সোমবার সকালে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
ব্যাংকিং লেনদেনে ঝুকি কমাতে এবং নিরাপদে কম সময়ে লেনদেন করতে লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানে পঞ্চগড়ে তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। এক্ই সাথে ক্যাশলেস বুথ উদ্বোধন এবং র্যালী করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কক্সবাজার সদরে বজ্রপাতে রমিজ উদ্দিন (৫০) নামে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।