| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আসলাম গ্রেফতার অপর আসামি পলাতক

  • আপডেট টাইম: 14-06-2026 ইং
  • 377 বার পঠিত
নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আসলাম গ্রেফতার অপর আসামি পলাতক

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল অভিযুক্ত আসলাম আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকে অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) পলাতক রয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জামনগর এলাকা থেকে আসলামকে গ্রেফতার  করা হয়। আজ রোববার (১৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আসলাম আলী উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকার মৃত কাইলি উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় অভিযুক্ত আসলাম আলী ও ষষ্টি কুমার তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বামী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরদিন (২৫ মে) ভুক্তভোগীর পরিবার আসলাম ও ষষ্টির নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। অবশেষে ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার রাতে মূল অভিযুক্ত আসলাম আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আসলাম আলীকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

সুফি সান্টু/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪