| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষেধাজ্ঞা শেষ জেলের মুখে হাসি

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 586 বার পঠিত
নিষেধাজ্ঞা শেষ জেলের মুখে হাসি

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সব ধরনের মাছ ধরার ওপর টানা ২ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতে ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে কর্মহীন প্রায় ২ লক্ষাধিক জেলের মুখে ফুটেছে হাসি। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে গত ২৮ ফেব্রুয়ারি রাত ১২টায় ২ মাসের (মার্চ-এপ্রিল) নিষেধাজ্ঞা শুরু হয়েছিল যা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টায় বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।  নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে নিতে নদী তীরবর্তী মাছের আড়ৎগুলো ক্রেতা-বিক্রেতাদের চিরচেনা হাঁকডাকের অপেক্ষায় শেষ মুহূর্তে ধোঁয়ামোছার কাজে ব্যস্ত সময় পার করছেন আড়ৎদাররা। ভোলার খাল ও তুলাতুলি মেঘনা তীরে জাল-ট্রলার মেরামতসহ মাছ ধরার সকল সরঞ্জাম প্রস্তুত করতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন জেলেরা।  

আরও পড়ুন- 

জাটকা বিরোধী অভিযানে হামলা

ভোলার ৭ উপজেলায় মোট নিবন্ধিত ১ লাখ ৬৭ হাজার ৯৭০ জন জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার ভিজিএফ চাল দিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া এবারই প্রথম ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় ১৩ হাজার ৬০০ জন জেলেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী দিয়েছে সরকার।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,নদীতে নিষেধাজ্ঞা সীমিত জনবল এবং অর্থ বরাদ্দের মাধ্যমে সফল হওয়ায় পহেলা মে থেকে জেলেরা নদীতে গিয়ে ইলিশসহ সব ধরনের কাঙ্ক্ষিত মাছ পাবেন। এবারই প্রথম ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় জেলেদেরকে বিভিন্ন ধরনের সরকারি খাদ্যসামগ্রীসহ ভিজিএফ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 


এফএ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪