| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী' সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 161604 বার পঠিত
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী' সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে ডিবি রমনা বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে। 

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর ভোর ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন-সংশ্লিষ্ট সরঞ্জাম, বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি ও প্রযুক্তিগত সরঞ্জাম সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪