প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক প্রাণ হারান।
শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে সারাদেশের মতো বান্দরবানেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। “ক্রীড়াই হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২ মে) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
জুলাই সদন বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে গণমিছিল ও সমাবেশ হয়েছে। ১১ দলীয় জোটের আয়োজনে শনিবার (২ মে) বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনের ১১তলা থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুকুরে গোসল করতে নেমে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলশিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র্যাব-৬। শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’। শনিবার (২ মে) বিকেলে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
গেলো ৩১শে মার্চ দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের শালবাড়ি সরদার পাড়া এলাকায় এ ঘটনা। এ নিয়ে লিজকৃত ভূক্তভোগী চা বাগান মালিক বোদা থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। চা বাগান সহ জমি ফিরে পেতে অনেকের দ্বারে দ্বারে ঘুরছেন ভূক্তভোগী। তবে এখনো কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ তাদের।
পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে আলমগীর হোসেনকে হত্যা করে তার স্ত্রী ও সন্তান
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন আর নেই। শনিবার (২ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
নদীতে মাছধরার সময় আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে এক জেলেসহ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে কালবৈশাখি ঝড়ে নদী উত্তাল হওয়ায়