রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাসিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে গুলশান থানার পুলিশ।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।
ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রামের হাটহাাজারিতে অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলার চিকনদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।
তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হবে। এর ফলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোরের গুরুদাসপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় ৭ বছরের এক শিশুকে ২১ বছর বয়স দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার বাদীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন (৩২) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় তিনি চুয়াডাঙ্গা সদর থানায় আশ্রয় নিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত নাছির উদ্দীন ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিএনপিতে যোগ দেন। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা ও রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত বিচার সম্পন্ন হয়নি। ২০১৪ সালের ২৭ এপ্রিল সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া অতিক্রম করলেও মামলাটি বর্তমানে সুপ্রিম