| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

  • আপডেট টাইম: 14-06-2026 ইং
  • 456 বার পঠিত
খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বালুভর্তি একটি কার্গো জাহাজ জব্দ করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে তাদের আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ  রবিবার (১৪ জুন) সঙ্গীয় ফোর্স নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জার  খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ ৫জনকে আটক করে বলে জানান নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব।

আটককৃতরা হলেন মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।

আব্দুল মোমিন/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪