| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুলাভাই ও শ্যালক মিলে ছিনতাই অতঃপর শ্রীঘরে

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 138281 বার পঠিত
দুলাভাই ও শ্যালক মিলে ছিনতাই অতঃপর শ্রীঘরে

সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন। 

গ্রেফতারকৃতদের মধ্যে পলাশ ও সাকিবের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়। তারা দুইজন আপন ভাই এবং অপরজন বিপ্লব  তাদের বোনজামাই। রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে সংঘবদ্ধভাবে ছিনতাই করে তারা। 

আরও পড়ুন- 

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মোটরসাইকেলে ছিনতাই করা একটি চক্রকে রোববার গভীর রাত থেকে নজরদারিতে রাখা হয়েছিল। ভোরে ধানমন্ডি ২৭ এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়লে চক্রের এক সদস্যের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও আরও দুই সদস্য পালিয়ে যান।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে অটোরিকশার যাত্রী ও একা চলাচলকারী পথচারীদের টার্গেট করে ছিনতাই করতো। অভিযানে তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪