| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই যুবক

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 138390 বার পঠিত
লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই যুবক

সাতক্ষীরা প্রতিনিধি : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়। তারা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। এ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পরে  নিহত পরিবারের সদস্য সহ সাতক্ষীরা জেলার  জনগণ শোকে  স্তব্ধ হয়ে পড়েছে। 

সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। একই হামলায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে।

পরে বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় নিহত দুই বাংলাদেশির নাম ও পরিচয় নিশ্চিত করে। শোকবার্তায় জানানো হয়, দুপুর প্রায় ১২টার দিকে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হন তারা।

নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে। অপরদিকে নাহিদুল ইসলাম আশাশুনির আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির ছেলে।

বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪