ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক জুয়েল রানাসহ দুইজনকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিপুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাত প্রায় ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি টিম উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় জনৈক মোস্তফার নির্মাণাধীন ভবনের সিঁড়িতে মাদক সেবনের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ভানোর নেংটিহারা এলাকার মোঃ জুয়েল রানা (৩৭), পিতা: আবুল হোসেন এবং ঝলঝলি এলাকার মোঃ আল-আমিন (৩৩), পিতা: ইউসুফ আলী।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে প্রায় ৪ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৮, তারিখ: ১২/০৫/২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণি-২১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সুজন/ হাফিজ/ আয়না নিউজ