পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার দেবীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা।
মানিকগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪২ জন উপকারভোগীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিক নিহত ও অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা পরিষদ।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-এর বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা।
রাজধানীর রামপুরা এলাকায় এক শিশুশিক্ষার্থীর মৃত্যু ও অনৈতিক আচরণের অভিযোগে দায়ের করা মামলায় মো. শিহাব হোসেন (১৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক গৃহবধূ এখনো নিখোঁজ রয়েছেন।
ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন।
ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়৷ এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার মুজাবর্নী প্রধান পাড়া গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ আল আবিদ (৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল আবিদ ওই গ্রামের মোঃ মাহফুজুর রহমান ওরফে মোহাম্মদ আলীর ছেলে।
মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান গনি (৪০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ করে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। নদীর ওই অংশটি গভীর হওয়ায় কিছুক্ষণ পর তারা আর উপরে উঠছিল না বলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় এবং নিজেরাও নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
ময়মনসিংহের ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করা হয়।