| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনায় ঝড়ের কবলে নৌকাডুবি: জীবিত উদ্ধার ৯, গৃহবধূ নিখোঁজ

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 22461 বার পঠিত
যমুনায় ঝড়ের কবলে নৌকাডুবি: জীবিত উদ্ধার ৯, গৃহবধূ নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক গৃহবধূ এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যমুনা নদীর একটি চর থেকে ১০ জন কৃষক ও শ্রমিক নিয়ে নৌকাটি বানিয়াজান ঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে হঠাৎ নদীতে প্রবল ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে বরইতলি ঘাট এলাকার কাছ থেকে ৯ জন আরোহীকে জীবিত উদ্ধার করেন। তবে আঙ্গুরী খাতুন (৫০) নামের এক গৃহবধূকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন :

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪