| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 108518 বার পঠিত
ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়৷ এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।

বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার রিপন আলী জানান,খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪