| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 21953 বার পঠিত
দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার দেবীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা।

অভিযানে ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে শুভ আইসক্রিমকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় আকাশ স্টোরকে এক হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে ভাই ভাই পোল্ট্রি ফার্মকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এসময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এবিষয়ে এএসএম মাসুম উদ দৌলা বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪