| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 23992 বার পঠিত
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (২০ মে) সকালে ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. লিটন মিয়া।

অনুষ্ঠানে বক্তারা অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ফায়ার সার্ভিসের সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

হাসান/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪