| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 22589 বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার মুজাবর্নী প্রধান পাড়া গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ আল আবিদ (৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল আবিদ ওই গ্রামের মোঃ মাহফুজুর রহমান ওরফে মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনের পুকুর থেকে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের ধারণা, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪