| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠি শহরের ৯ খালে সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 22564 বার পঠিত
ঝালকাঠি শহরের ৯ খালে সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন।

পিলার স্থাপনকালে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক কওছার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, আরডিসি প্রতীক কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি শহরের খালগুলো একসময় প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। কিন্তু দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অনেক খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। শহরকে জলাবদ্ধতামুক্ত ও পরিবেশবান্ধব রাখতে ৯টি গুরুত্বপূর্ণ খালের সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হচ্ছে।

তিনি আরও জানান, পরবর্তীতে এসব খাল খনন ও সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে। এতে নগরবাসীর ভোগান্তি কমবে এবং শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খালের সীমানা নির্ধারণের মাধ্যমে দখল রোধ এবং দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪