ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকার মোট ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে মোট ৪৬ হাজার ২৫ কেজি চাল বিতরণ সম্পন্ন হয়।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ