| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 6726 বার পঠিত
সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন মো. আব্দুল খলিলের মেয়ে।

ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে নিহতের ৩ বছর বয়সী শিশুসন্তান ফাইয়াজ হোসেন জানায়, “আমার আব্বু আর দাদি দুইজনে মিলে আম্মুকে মারছে। পরে আম্মুকে ঘরের ভিতরে ওড়না দিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে দিছে।” শিশুটির এমন বক্তব্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত সোহানার স্বামী শেখ সাকিব হোসেন ও শাশুড়ি খালেদা বেগম দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এছাড়া স্বামীর বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়েও দাম্পত্য কলহ চলছিল বলে জানান প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ঘটনার দিন সকালে পারিবারিক কলহের একপর্যায়ে সোহানাকে হত্যা করা হয় এবং পরে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।

ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। তিনি জানান, “ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪