| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 6668 বার পঠিত
সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

সিলেট এর কোম্পানীগঞ্জ উপজেলায় খাগাইল ও গৌরিনগর গ্রামের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া–পাল্টাধাওয়া চলে এবং বর্তমানে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।

প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের তথ্য নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

তিনি জানান, “দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪