| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4313 বার পঠিত
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে “নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার” এ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ৪২তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

এছাড়াও উপস্থিত ছিলেন সোতোকান কারাতে দো’র প্রধান উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, সভাপতি কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্যরা।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের কারাতে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন।

প্রশিক্ষণ শেষে বিকেলে অনুষ্ঠিত হয় বেল্ট পরীক্ষা, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪