| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসির পাটোয়ারীর ওপর হামলা: মামলা না নেয়ায় থানার সামনে অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 6539 বার পঠিত
নাসির পাটোয়ারীর ওপর হামলা: মামলা না নেয়ায় থানার সামনে অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করায় থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় থানার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

আন্দোলনরত নেতা-কর্মীদের অভিযোগ, হামলার ঘটনায় লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও পুলিশ নানা অজুহাতে মামলা গ্রহণ করছে না। তাদের আরও দাবি, এ সময় থানার বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়।

তারা জানান, মামলা গ্রহণ না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪