| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠিতে মাতৃমৃত্যু শূন্যে নামাতে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4346 বার পঠিত
ঝালকাঠিতে মাতৃমৃত্যু শূন্যে নামাতে সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ও অংশীদারিত্বমূলক উদ্যোগের মাধ্যমে জেলাকে মাতৃমৃত্যু-মুক্ত করার লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই (a2i) প্রোগ্রামের পিএডি কনসালটেন্ট মোহাম্মদ আব্দুর রহিম।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা এবং গর্ভবতী মায়েদের নিয়মিত ট্র্যাকিং ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে মাতৃমৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪