| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবাকে বাাঁতে গিয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মেয়ে জখম, অভিযোগ যুবদলের বিরুদ্ধে

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 6950 বার পঠিত
বাবাকে বাাঁতে গিয়ে  সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মেয়ে  জখম, অভিযোগ যুবদলের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাবাকে বাঁচাতে গিয়ে এক তরুণীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মহিষমারি সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সনিয়া খাতুন (২২) বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় তার বাবা সাইদুর রহমান ও বড় বোনও আহত হয়েছেন।

আহত সনিয়া খাতুন অভিযোগ করে বলেন, প্রতিবেশী যুবদল কর্মী জহুরুল ইসলাম, রানা আহমেদসহ কয়েকজন তার বাবার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা সাইদুর রহমানকে মারধর করতে করতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করলে তিনি ও তার বোন বাধা দেন। তখন হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সনিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

আরও পড়ুন :

নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত ও নারী শ্রমিক আহত

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সনিয়াকে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল-এ পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪