| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে শিশুর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 255 বার পঠিত
নাটোরে শিশুর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং দ্রুত বিচার কার্যকর করার আহ্বান জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর সদর থানার সামনে গিয়ে শেষ হয়।

এর আগে, গতকাল বুধবার বিকেলে উপজেলার মদনহাট পূর্ব পাড়া এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় মদনহাট প্রাইমারি স্কুলের ছাত্রী। 

বিকেলে নানির সাথে মাঠে ঘাস কাটতে গেলে নির্জন স্থানে একা পেয়ে স্থানীয় ফুচকা বিক্রেতা শরিফুল ইসলাম (মো. আব্বাস আলীর ছেলে) শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় শিশুটির চিকিৎসা চলছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সুফি/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪