| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 142 বার পঠিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন অধিনায়ক।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের গল্প। একদিকে জাতীয় দলের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নামছেন তাওহীদ হৃদয়, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তরুণ পেসার আবদুল গাফফার সাকলাইনের।

এখন টি-টোয়েন্টি সিরিজেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। স্বাগতিক একাদশে ওপেনার হিসেবে থাকছেন সাইফ হাসান ও তানজিদ হাসান। টপ অর্ডারে আরও খেলছেন সৌম্য সরকার ও উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪