| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে দিঘিতে চুবিয়ে হত্যা

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 110 বার পঠিত
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে দিঘিতে চুবিয়ে হত্যা

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে গাইবান্ধায়। গোসল করার জন্য  একসঙ্গে একটি দিঘিতে নামে তিন বন্ধু। নিহত রাহাদ মিয়া (১৬) রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়া দিঘিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাওয়াই দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাদ। তাদের মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল খেলার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাদকে পানিতে চুবাতে থাকে। এতে করে রাহাতের মৃত্যু হয়।

পরে অভিযুক্তরা পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাদকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ বুধবার সকালে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে অভিযান চলছে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪