| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুদাসপুরে বাবুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 126 বার পঠিত
গুরুদাসপুরে বাবুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বহুল আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) রাত ১১টার দিকে সদর উপজেলার হালসা এলাকায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে প্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, বাবুল প্রামানিক হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় র‍্যাব ও পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য চলতি বছরের ১৮ই এপ্রিল ৪ ইঞ্চি জমির জন্য বিয়াঘাট ইউনিয়নের যোগিন্দ্র নগর গ্রামের মুনছের আলীর ছেলে বাবলু প্রামানিককে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ঘটনায় মুনছের আলী বাদী হয়ে থানায় ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম। 

রাশিদ/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪